HomeBlogCare Guideগরমে হ্যামস্টারকে নিরাপদ রাখার উপায়

গরমে হ্যামস্টারকে নিরাপদ রাখার উপায়

বাংলাদেশে গরম পড়া শুরু হয়েছে, এবং অনেক জায়গায় তাপমাত্রা ইতিমধ্যে ৩০° সেলসিয়াস বা তার বেশি। মনে রাখতে হবে, হ্যামস্টার ঘামতে পারে না এবং তাদের জন্য আদর্শ তাপমাত্রা ১৮–২৪° সেলসিয়াস, এবং ২৬° সেলসিয়াস এর উপরে গেলে Heat Stress শুরু হতে পারে।

তাই গরমের সময় কিছু সহজ ও কম খরচের ব্যবস্থা নিলে আপনার হ্যামস্টার নিরাপদ থাকতে পারে।

১. কেজ রাখার জায়গা

খেয়ার রাখবেন যাতে আপনার হ্যামির কেজ জানালার পাশে, গরম টিনের ছাদের নিচে বা সরাসরি সূর্যের আলোতে না থাকে। সবচেয়ে ভালো হয় ঘরের ঠান্ডা অংশে, মেঝে থেকে একটু উঁচুতে রাখলে।

২. কুলিং সারফেস তৈরি

AI-generated

হ্যামস্টার নিজে শরীর ঠান্ডা করতে পারে যদি কেজে ঠান্ডা কোনো সারফেস থাকে। তাই কেজের মধ্যে এমন কিছু রাখুন যেগুলো স্বাভাবিকভাবেই তুলনামূলক ঠান্ডা থাকে। যেমন:

  • মাটির পাত্র
  • সিরামিকের পাত্র
  • সিরামিক বা মার্বেলের টাইলস

সিরামিক বা মার্বেলের টাইল ফ্রিজে ৫–১০ মিনিট রেখে কেজে দিলে একটা instant cooling pad হিসেবে কাজ করবে। তবে এর শার্প কার্ণারগুলো একটু স্যান্ড পেপার দিয়ে ঘষে স্মুথ করে নিলে বেটার হয়।

৩. বরফের বোতল

AI-generated

একটি প্লাস্টিক পানির বোতল ফ্রিজে জমিয়ে নিন এবং একটি পাতলা কাপড় দিয়ে মুড়িয়ে কেজের বাইরে কেজের গায়ে লাগিয়ে রাখুন।

এতে কেজের ভেতরে একটি কুলিং মাইক্রো-ক্লাইমেট তৈরি হবে। তবে বোতল সরাসরি কেজের ভিতরে না রাখাই ভালো। রাখলে অবশ্য একটি পাত্রের মধ্যে রাখবেন যাতে বোতলের বাইরে তৈরি হওয়া পানি কেজের বেডিং ভিজিয়ে না ফেলে।

একটা ২৫০ মিলি-র বরফ বোতল ওদেরকে প্রায় ২-২.৫ ঘন্টা টানা সুরক্ষা দিতে পারে।

৪. পানি সমৃদ্ধ সবজি

গরমে অল্প পরিমাণ পানি সমৃদ্ধ সবজি দেওয়া যেতে পারে। যেমন:

  • শসা
  • ধুন্দল বা জুকিনি/স্কোয়াশ

এগুলোতে ৯০%+ পানি থাকে। তবে অল্প পরিমাণ দিন, দিনে ১ বার এবং ২–৩ ঘন্টার মধ্যে অবশিষ্ট খাবার তুলে ফেলুন নাহলে পঁচে যাবে। অবশ্যই এটা রেগুলার দিবেন না, যখন গরম বেশি পড়বে শুধু তখনই রেগুলার দিবেন।

৫. বাতাসের ব্যবস্থা

AI-generated

এসি হচ্ছে সবচেয়ে ভালো সমাধান। ২৫° সেলসিয়াসে রাখবেন। আর ফ্যান ব্যবহার ব্যবহার করলে খেয়াল রাখবেন

  • ফ্যান সরাসরি কেজের দিকে না থাকে
  • শুধু রুমের বাতাস সার্কুলেট করে

সিলিং ফ্যান এক্ষেত্রে ভালো সমাধান। কেজের দিকে টেবিল বা টর্নেডো ফ্যান তাক করে রাখবেন না। ডিরেক্ট এয়ারফ্লো হ্যামস্টারের রেসপিরেটরি ইনফেকশন ঘটাতে পারে।

৬. স্যান্ড বাথ

AI-generated

স্যান্ড তুলনামূলক ঠান্ডা থাকে। এ সময় একটু বেশি ডিপ স্যান্ড বাথ দিবেন। ডিপ স্যান্ড বাথ দিলে হ্যামস্টার গরমে বালুর মধ্যে গিয়ে শরীর ঠান্ডা করতে পারে।

এই পদ্ধতিগুলো একটু স্মার্টলি ইমপ্লিমেন্ট করলে আপনি খুব সহজেই এই গরমের হাত থেকে আপনার প্রিয় হ্যামিকে সুরক্ষা দিতে পারবেন। ডুয়ার্ফরা সিরিয়ানের তুলনায় হিট কম সহ্য করতে পারে আর খুব সহজেই হিটস্ট্রোক করে, তাই তাদের দিকে একটু এক্সট্রা নজর দিন। তবে সিরিয়ানরা কিন্তু বুলেটপ্রুফ নয়, তাদের জন্যও গরমে ব্যবস্থা নিতে হবে।

আর যদি আপনার হ্যামস্টার শরীর ছড়িয়ে শুয়ে থাকে (pancaking), খুব দ্রুত শ্বাস নেয় কিংবা দুর্বল বা অস্বাভাবিকভাবে অলস হয়ে যায়, জিহ্বা দিয়ে লালা জাতীয় কিছু পরে। তাহলে দ্রুত তাকে ঠান্ডা পরিবেশে নিয়ে যান। অবস্থা বেগতিক হলে প্রয়োজনে আমাদের ভেট ডেটাবেজে গিয়ে যারা হ্যামস্টারের ট্রিটমেন্ট দেয় তাদের সাথে যোগাযোগ করুন।

মনে রাখবেন, হ্যামস্টার ছোট প্রাণী হলেও গরম তাদের জন্য খুব বিপজ্জনক হতে পারে। কয়েকটি সহজ ব্যবস্থা নিলে তারা নিরাপদ ও স্বস্তিতে থাকতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *